1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় অপ*হৃত ৩জন মুক্তি*পন দিয়ে উ*দ্ধার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:25 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় অপ*হৃত ৩জন মুক্তি*পন দিয়ে উ*দ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, June 17, 2025,
  • 192 Time View
63

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মনজুর আলম স্টাপ রিপোর্টার

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সোমবার (১৬ জুন) সকাল সাতটার দিকে ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ অপহৃত তিনজন একই দিন রাত নয়টার দিকে মুক্তিপনে ফিরে এসেছে।

কক্সবাজার জোয়ারিয়ানালার ফিলিং স্টেশন সংলগ্ন পূর্বের পাহাড়ি বন এলাকায় মুক্তি পনের ঢাকা বুঝে নিয়ে রাত ৮ টার সময় অপহৃত ৩জনকে অস্ত্রধারী ডাকাত দল ছেড়ে দেয় বলে জানায় এলাকাবাসী

অপহৃত স্কুল ছাত্র আমির সুলতানের পিতা মো. আলম বলেন ডাকাতদল ৩জনের জন্য ১লাখ ৮০হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিয়েছে। বর্তমানে অপহৃতরা নিজ নিজ পরিবারে পৌঁছেছেন।

ভিকটিমরা হল হল রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে মো. শাহেদ(১৮) ও একই ওয়ার্ডের মো. আলমের পুত্র স্কুল ছাত্র আমির সোলতান(১৪) ও আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি(৪২), সে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করেন। তার পৈত্রিক এলাকা বরিশাল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান অপহৃতরা ফিরে এসেছেন জানিয়ে বলেন, মুক্তিপনের বিষয়টি তিনি জানেন না। তবে সকাল থেকে দিনভর প্রশাসনের বনে পাহাড়ে অভিযানের চাপে ডাকাতদল তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন জানান, ওসি বলেন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে থাকবে।

এলাকাবাসীর দাবি, সবসময় অপহৃতদের মুক্তিপনের বিনিময়ে একই স্থানে বারবার ছেড়ে দিলেও প্রশাসন উক্ত স্থান ও আশপাশের এলাকায় নজর দারি রাখেনা!, অপহৃত পিতা মাতার সাথে যোগাযোগ করা হলে জানান তারা বর্তমানে বাড়িতে বিশ্রামে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট