1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসলাম প্রচারে অনন্যা দৃষ্টি স্থাপন করে গেছেন প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রচারক মহাপুরুষ

সাজেদুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 173 Time View
114

সাজেদুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রচারক মহাপুরুষ শাহসূফী হযরত কোরবান আলী পীর সাহেব (রঃ) বাংলা ১৩২৯ সালে চকভারুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খাদেম উদ্দিন ওরফে খোদাবক্স ও মাতার নাম গরীবুন নেছা। তাঁর পিতা অত্র এলাকার একজন পন্ডিত ব্যক্তি ছিলেন।

সে সময় কাগজের বেশি প্রচলন ছিল না বিধায় তিনি ছেলেদের তেঁতুলের বিচি দ্বারা গণনা শিক্ষা ও তালপাতায় হস্তাক্ষর শিক্ষা দিতেন। তিনি অত্যাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন। এলাকাতে তাঁর জ্ঞানের প্রভাব এতদূর ছড়িয়ে পড়েছিল যে মানুষ কোন বিপদ বা সমস্যা নিয়ে তার কাছে আসলে সৎ পরামর্শ ও সুষ্ঠু সমাধান বলে দিতেন।

বাংলা ১৩৪৭ সালে ১৮ বছর বয়সে দোগাছি গ্রামে এক পরহেজগার পরিবারে হযরত পীর ছাহেব কেবলার বিবাহ করেন। তার শ্বশুরের নাম আলহাজ্ব মিয়াজন আলী। হুজুর কেবলা (র) বাংলা ১৩৫১ সালে তরিকতের বায়াত গ্রহণ করার জন্য ফুরফুরা শরীফের গমন করেন।

ইংরেজি ১৯৬০ সালে ২২ জন সঙ্গীসহ হুজুর কেবলা হজ্বে গমন করেন। হুজুর বলেন হজ্বে গিয়ে যত জায়গা জিয়ারত করি আমি শুধু কাঁদি আর কাঁদি। মরহুম হুজুর কেবলার শিক্ষা প্রচারে নিমিত্তে বহু মাদ্রাসা,মসজিদ, ঈদগাঁ, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন।

চকভারুনিয়া তে মাদ্রাসা মসজিদ ও ঈদের জামাত কায়েম করেন। হুজুর কেবলার ওয়াজ নসিহত, কেতাব প্রণয়ন, স্বাভাবিক চরিত্র, ইবাদত-বন্দেগী জনসেবা ও দ্বীনের খেদমত আর বহু বিষয়ে ইসলামের খেদমত জনহিতকর কাজ সমাপ্ত করার পর মহান আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাকে ডেকে নেন।
রমজানের অর্ধেক যেতেই হুজুর অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। দিন দিন শরীর খারাপ হচ্ছিল। উদারাময় দেখা দিলে জয়পুরহাটের বিশিষ্ট ডাক্তারদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করা হচ্ছিল। এমনকি হুজুর কেবলা স্নেহের খাদেম ও মুরিদ জয়পুরহাটের জিয়াউল হক রানা চৌধুরীর গাড়িতে দিনরাত ডাক্তারগণ হুজুর কেবলার চেকআপের জন্য আসা-যাওয়া করেছেন। ডাক্তার চকভারুনিয়াতে ও জয়পুরহাটে বোর্ড বসাতেন হুজুর কেবলার আরোগ্যের ব্যবস্থাপত্র দেওয়ার জন্য।

ইংরেজি ১৬ ই ডিসেম্বর ২০০১ হিজরী ১৪২২, ২৬ রমজান দিনগত রাত অর্থাৎ লাইলাতুল কদর রাত্রিতে ইসলামের ঝান্ডাবাহী এই বীর সেনাপতি তামাম আত্মীয়-স্বজন মুরিদ মোতাকেদেরকে শোক সাগরে ভাসিয়ে এহধাম ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে রওয়ানা হলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১২ ডিসেম্বর ২০০১ সনের শুক্রবার দিন জুমার নামাজ হুজুর কেবলার বড় জামাতা হযরত মুহাম্মদ ফজলুল হক সাহেবের ইমামতিতে সু-সম্পন্ন হয়। হুজুর কেবলার ইচ্ছা মোতাবেক তার প্রতিষ্ঠিত খানকা শরীফ এর দক্ষিণ পার্শ্বে আসরের নামাজের পূর্বেই তাকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে সমাপ্ত হয় উত্তরবঙ্গের ধর্মপ্রচারক এক মহাপুরুষের বর্ণাঢ্য কর্মযজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026