
আব্দুল্লাহ আল মোমিন
২৬ শে অক্টোবর রবিবার দোগাছি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় এবং মোঃ সোহেল আক্তার রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা পাঁচ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের ভোটে নির্বাচিত হলে মাওলানা প্রিন্সিপাল ইকবাল হুসাইন শ্রমিকদের জন্য কি করতে চাইবেন এ বিষয়ে জানতে চাইলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে অবশ্যই কুরআন সুন্নাহ ভিত্তিক আইনের মাধ্যমেই শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন বিগত ৫৪ বছরে শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাইনি ইসলামী সরকার গঠনের মাধ্যমে দেশের শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ু
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার নায়েবে আমির খন্দাকার জাকারিয়া,মওলানা ফরিদ উদ্দিন,শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ পাবনা সদর উপজেলার দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, দোগাছি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী আশিকুজ্জামান নয়ন,ইউনিয়ন ক্রমিক কল্যাণ সভাপতি দেলোয়ার হোসেন বাতেন, বলরামপুর ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, স্থানীয় মুরুব্বী মোহাম্মদ আশরাফ আলী, ডাক্তার শহিদুল ইসলাম, ডাক্তার আবুল কাশেম, ডাক্তার আরিফুর রহমান আরিফ, সহ স্থানীয় গ্রামবাসী। সকল বক্তা ও শ্রমিক কল্যাণ ফেরোটেশনের সদস্য সহ সাধারণ মানুষেরা স্লোগানের মাধ্যমে মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেনকে জানিয়ে দেন আগামী নির্বাচনে আমাদের সকলের প্রতিক দাঁড়িপাল্লা।। উঠান বৈঠক শেষে উপস্থিত সকল রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, কুলি মজুরদের মাঝে শ্রমিক কল্যাণের পক্ষ থেকে গামছা ও তবারক বিতরণ করা হয়