1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • Update Time : বুধবার, এপ্রিল ৯, ২০২৫,
  • 115 Time View
100

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্ব স্ব স্কুল/মাদ্রাসা থেকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন।

মিছিল ও মানববন্ধনে মোংলা মহিলা কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে পৌর মার্কেটের সামনে পথসভা করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা ‘গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?’, ‘ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক’, ‘ইসরাইলি বর্বরতা, বন্ধ কর’সহ সংশ্লিস্ট নানা স্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘গাজা ইজ ব্লিডিং’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল’, ‘ফ্রি ফিলিস্তিন’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন কর, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও- এমন বার্তাও তারা তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026