1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
  • Update Time : সোমবার, এপ্রিল ৭, ২০২৫,
  • 149 Time View
136

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশ্বজুড়ে চলমান অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠছে বিশ্ববিবেক। সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

আজ জোহরের নামাজের পর গফরগাঁও রেলওয়ে চত্বরে আয়োজিত হয় এই সমাবেশ, যাতে অংশগ্রহণ করেন স্থানীয় ওলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। ‘গফরগাঁওয়ের শান্তিকামী জনতা’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতিতে রেলওয়ে চত্বর এক শান্তিপূর্ণ প্রতিবাদের মঞ্চে পরিণত হয়।

বক্তারা বলেন, “গণহত্যা, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বিশ্ববাসীকে একত্র হতে হবে। নিরীহ মানুষের রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত অবস্থান নিতে হবে।” তারা ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করে গফরগাঁওয়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন:

গফরগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গফরগাঁও উলামা সমিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও উপজেলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা, জমিয়তে উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলা, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা, ইত্তেফাকুল উলামা গফরগাঁও, খুদ্দামুল মুসলিমিন গফরগাঁও ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শান্তিপূর্ণভাবে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026