1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি::
  • Update Time : শুক্রবার, মার্চ ২১, ২০২৫,
  • 171 Time View
177

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি::

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে চলমান আগ্রাসন ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে

বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শুক্রবার (২১মার্চ) জু্ম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মানুষ খন্ড খন্ড মিছিলসহকারে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেট প্রাঙ্গণে সমবেত হন।

তৌহিদী জনতার পক্ষে মাওলানা আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা মাছরুফ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ,মাওলানা আলী আকবর,মাওলানা মফিজুর রহমান আলাল, আব্দুল্লাহ আল মামুন,আলী আক্কাস মুরাদ, , মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান,ক্বারী আব্দুল কুদ্দুস,হাফিজ আরিফুল ইসলাম রনি,মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ফিলিস্তিনের দুর্দিনে এগিয়ে আসুন। নারী-শিশুদের প্রতি যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আজ আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা রোজা শেষে খাবারের বন্দবস্ত করি। কিন্তু, ফিলিস্তিনের জনগণ রাত পর্যন্ত বাঁচবে কী না সেই চিন্তা করে। আমরা জাতিসংঘ এবং ওআইসি-এর প্রতি আহ্বান জানাই, আপনারা ফিলিস্তিন সংকট সমাধানে এগিয়ে আসুন। তা না হলে এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই পূর্বের মানচিত্রে দেখতে চাই।

আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি। বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহ’ই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে ইহুদিবাদী ইসরাইলের যত পণ্য আছে সেগুলো বর্জন করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026