1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ইয়ূথ সান বাংলাদেশের মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 12:09 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ইয়ূথ সান বাংলাদেশের মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজন

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি 
  • Update Time : Tuesday, March 18, 2025,
  • 123 Time View
70

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক অন্যরকম অনূভূতিপূর্ণ মাস। এ মাসে নাযিল হয়েছিল মহা গ্রন্থ পবিত্র কোরআন শরীফ যা সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশক। মুসলিম উম্মাহর জীবনে রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মহিমান্বিত এ মাসে প্রতি বছরের ন্যয় এবছরেও ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে ইফতার কার্যক্রম পরিচালনা করছে ইয়ূথ সান বাংলাদেশ নামের একটি সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। ইয়ূথ সান একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন। প্রথম রমজান থেকে শুরু করে পুরো মাসব্যাপী চলবে ইয়ূথ সানের এ ব্যতিক্রমী আয়োজন। ঝিনাইদহ জেলা শহরের উজির আলি স্কুল মাঠে এই আয়োজন চলছে স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে।

ইফতার করতে আসা এক রিকশা চালক বলেন, আমি শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বেশ কয়েক বছর ধরে উজির আলি স্কুল মাঠে ইয়ূথ সানের ভাইয়েরা ইফতার করায়। এবছর তৃতীয় রোজার দিন থেকে আমি এখানে ইফতার করছি। ইফতার করতে বাড়িতে যাওয়া লাগে না বা টাকা খরচ করে ইফতার কিনে খাওয়া লাগেনা। এখান থেকে ইফতার করে রাত পর্যন্ত রিকশা চালাই।

ইয়ূথ সানের ঝিনাইদহ জেলার আহ্বায়ক সৌভিক পোদ্দার বলেন, আমরা আত্মতৃপ্তি বোধ করি শ্রমজীবী এসকল মানুষদের বিনামূল্যে ইফতার করাতে পেরে। দীর্ঘদিন ধরেই আমরা রমজান মাসে ঝিনাইদহে ইফতার আয়োজন করি। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রমজীবী মানুষের জন্য এমন আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে ইয়ূথ সানের প্রতিষ্ঠাতা পরিচালক মাকিবুল হাসান বাপ্পী বলেন, ছিন্নমূল শ্রমজীবী মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আমাদের সংগঠনটির জন্ম। বিগত বছরগুলোতে ঝিনাইদহে বিনামূল্যে ইফতার আয়োজন সফলতার সাথে সম্পন্ন করেছি। এ বছরের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট