1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আস্থা লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী জেলার মাইজদী শাখার উদ্যোগে ব্যবসায়িক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 189 Time View
137

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে মমতা মঞ্জিল উত্তর ফকিরপুর, প্রধান সড়ক, মাইজদী কোট বাইপাস সড়ক, নোয়াখালীতে, আদ্য ০৪ মে ২০২৫ইং তারিখ রোজ রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মাইজদী শাখার উদ্যোগে একটি ব্যবসায়িক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের ডিপার্টমেন্টাল হেড,এডমিন এন্ড গ্রুপ ইন্সুরেন্স লেঃ কর্ণেল (অবঃ) মোঃ খাইরুল বাশার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও জনাব মোঃ আব্দুল মতিন ডেপুটি সেলস ম্যানেজার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিস ইনচার্জ জনাব জহিরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মাইজদী শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত পলিসি গ্রাহক, সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল এসোসিয়েট ও নোয়াখালী জেলার সদর থানার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অতান্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।

 

প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের ডিপার্টমেন্টাল হেড এডমিন এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স, লেঃ কর্ণেল (অবঃ) মোঃ খাইরুল বাশার বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফের জীবন বীমা সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এই সেবা আপামর জনগণের নিকট পৌছে দিতে আস্থা লাইফের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এসময় তিনি উপস্থিত নোয়াখালীবাসীর সহযোগিতা কামনা করেন এবং অত্র শাখায় আগ্রহী প্রার্থীদের যোগদানের মাধ্যমে সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ ও সেবার ব্রত নিয়ে জনগণকে জীবন বীমা সেবা প্রদানের জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026