1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মেহেরপুরে পশু হাট ইজারাদার ও ব্যাংক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 282 Time View
119

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মেহেরপুরে পশু হাট ইজারাদার ও ব্যাংক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর

: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশু হাটসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা, এজেন্ট ব্যাংক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ঈদকে কেন্দ্র করে পশু হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা-অসুবিধা, যানজট সমস্যা ও আর্থিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

পুলিশ সুপার জানান, আসন্ন ঈদকে ঘিরে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পশু হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও হাটে কন্ট্রোলরুম স্থাপন, জাল টাকা শনাক্তকরণে বিশেষ যন্ত্রপাতির ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

তিনি বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকতে হবে এবং জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব জামিনুর রহমান খান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), পশু হাটের ইজারাদারবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026