1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ২:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আশুলিয়ায় হত্যা মাম,লার আসামি ও শীর্ষ মা,দক কারবারি যুবলীগ নেতা গ্রে,প্তার

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 183 Time View
147

নাদিম হাসান শিশির,বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরিফুল ইসলাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত শরিফুলকে আদালতে পাঠানো হয়।

শরিফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “হত্যা ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026