1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আশুলিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 5:27 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

আশুলিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাদিম হাসান শিশির, আশুলিয়া থেকেঃ
  • Update Time : Saturday, May 17, 2025,
  • 103 Time View
61

নাদিম হাসান শিশির, আশুলিয়া থেকেঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঈদুল আযহা উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ায়
অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পরিবহনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সর্তক করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে আশুলিয়ার বাইপাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এসময় বাইপাইল এলাকায় মিষ্টির দোকান, রেষ্টুরেন্ট , মাছ বাজার, মুদি দোকান ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সেসময় মোট পাঁচটি দোকানে বিভিন্ন কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন করে কাউন্টার মাস্টারদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সর্তক করা হয়েছে।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, আমরা ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে আশুলিয়ার একটি অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান রেষ্টুরেন্ট, মিষ্টির দোকান, ফল ব্যবসায়ী, মুদি দোকানসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

আমরা এখানে সবাইকে সর্তক করেছি। একই সাথে লিফলেট বিতরণ করে সবাইকে সচেতন করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের প্রচারের স্বার্থে এই লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট