1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আশুলিয়ায় গলা কেটে শিশু হ*ত্যাঃ ঘাতক গ্রে*প্তার, ছু**রি উ*দ্ধার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 7:20 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

আশুলিয়ায় গলা কেটে শিশু হ*ত্যাঃ ঘাতক গ্রে*প্তার, ছু**রি উ*দ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, July 13, 2025,
  • 222 Time View
60

আশুলিয়ায় গলা কেটে শিশু হ*ত্যাঃ ঘাতক গ্রে*প্তার, ছু**রি উ*দ্ধার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাদিম হাসান শিশির,বিশেষ প্রতিনিধি:আশুলিয়া

আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১২ বছরের শিশু জীবনকে অপহরণের পর গলাকেটে হত্যার ঘটনায় রাব্বানী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত রাব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে স্থানীয় একটি জঙ্গল থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবুর শেখের ছেলে। আর গ্রেপ্তার রাব্বানীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর গ্রামে হলেও সে আশুলিয়ায় থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করত। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই বিকেল ৪টার দিকে কাঠগড়া এলাকা থেকে জীবনকে অপহরণ করা হয়। পরে শিশুটির বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। এ ঘটনায় ১১ জুলাই রাতে জীবনের বাবা আশুলিয়া থানায় মামলা করেন। মামলার পরপরই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ, হত্যার ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বানী জানায়, কথাকাটাকাটির জেরেই সে জীবনকে অপহরণ করে পরে গলাকেটে হত্যা করেছে। সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট