1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আশাশুনির শ্রীউলায় বেড়িবাঁধ ছিদ্র হয়ে মৎস্যঘের প্লাবিত!পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সংস্কারসম্পন্ন

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 167 Time View
118

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ এলাকায় গলঘোষিয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বড় ধস (ঘোগা) সৃষ্টি হয়ে কয়েকটি মৎস্যঘের প্লাবিত হয়েছে। স্থানীয় জনগণ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে তাৎক্ষণিকভাবে জরুরি সংস্কার কার্যক্রম চালিয়ে পানি প্রবেশ রোধ করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ এলাকার সুইচগেটের পাশে বেড়িবাঁধে তিন থেকে চার ফুট একটি বড় ঘোগা সৃষ্টি হয়। এ সময় বেড়িবাঁধের নিচ দিয়ে প্রবল গতিতে লোকালয়ে পানি প্রবেশ করে এবং আশেপাশের একাধিক মৎস্যঘের মুহূর্তের মধ্যে প্লাবিত হয়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মসজিদে মাইকিং করা হয় এবং এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টায় স্থানীয়রা সাময়িকভাবে পানি প্রবেশ রোধ করতে সক্ষম হন। পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এসও আব্দুল আলীমের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিও ব্যাগ ব্যবহার করে ডাম্পিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধটির অবস্থা পূর্ব থেকেই দুর্বল ছিল। দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে এসও আব্দুল আলিম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, জিও বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত জায়গাটি ডাম্পিং করা হয়েছে। ইতিমধ্যে আমরা সংস্কারের কাজ শেষ করেছি। ওই স্থান দিয়ে পুনরায় পানি প্রবেশ করবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026