1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলোর পথে’র মাসিক মহিলা মাহফিল সম্পন্ন,

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি, 
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 193 Time View
123

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ২৬ এপ্রিল “সামাজিক অবক্ষয় রোধে নফসের নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধিতে মাইজভাণ্ডারীয়া ত্বরিকা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।নাসরিন আখতার এবং ফাতেমা খাইরুন্নেসা এর সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ আকিব। তিনি বলেন, আত্মশুদ্ধির প্রথম ধাপই হলো নফসের মোকাবেলা করা। এটি এমন একটি আধ্যাত্মিক সাধনা যা মানুষকে কুপ্রবৃত্তি থেকে মুক্ত করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে সহায়তা করে।যে ব্যক্তি নফসের উপর নিয়ন্ত্রণ হারায় সে নৈতিক মূল্যবোধ হারায় আর যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় সে প্রকৃত মুক্তির পথ খুঁজে পায়। যে ব্যক্তি আত্মসংযম, তাওবা, জিকির, আওলিয়ায়ে কেরাম ও পীর-মুর্শিদের সোহবতের মাধ্যমে নফসকে শুদ্ধ করতে পারে সে ব্যক্তি শুধু নিজেকে নয় সমাজকেও আলোকিত করতে পারে।আচার ধর্ম পালনের মাধ্যমে শুধুমাত্র জাহেরী নাপাকি দূর করা সম্ভব কিন্তু বাতেনী নাপাকি তথা কলব পরিশুদ্ধ করার জন্য পীর-মুর্শিদের সোহবত একান্তই অপরিহার্য ।সুফি নারীরাও নফসের নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধিতে নিজেদেরকে প্রশিক্ষিত করেছেন। এ প্রসঙ্গে মাইজভাণ্ডার দরবার শরিফের মহীয়সী আম্মাজানের ত্যাগের দৃষ্টান্তও তিনি তুলে ধরেন।পরিশেষে তিনি বলেন, তাসাওউফ চর্চার মাধ্যমে নফ্সের নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির শিক্ষায় প্রশিক্ষিত হয়ে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে উম্মে সায়মা সাদিয়া এবং মিফতাহুল জান্নাত।মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ বিশেষত ফিলিস্তিনসহ মজলুম মানবতার মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026