1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন।

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 120 Time View
75

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চলতি মৌসুমে আলু সংরক্ষণের হিমাগারে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া হিমাগার কতৃপক্ষ ৫ টাকা কেজি থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারন করেছেন। বিষয়টি নিয়ে কৃষক ও আলু ব্যবসাহিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে আলু উৎপাদনকারী কৃষকেরা চড়া দামে বীজ ক্রয় করে আলু উৎপাদন করে। কিন্তু বাজার মূল্য কম হওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মক্ষিন হয়েছে, এর মধ্যে হিমাগার কতৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় বগুড়ার আলু উৎপাদনকারী কৃষকেরা বিপাকে পড়েছে। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগরবন্ধর কালিপাড়া হিমাগারের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, জিল্লুরাইন জিল্লুর, ইয়াকুব আলী, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, সাগর ফকির, গোলাম রব্বানী, মুকুল হোসেন, জালাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, মোজাফ্ফর হোসেন, আলম মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, গোলাম রব্বানী, মিন্টু মিয়া, শামিম হোসেন, শরিফুল ইসলাম। এব্যাপারে হিমাদ্রী লি: ম্যানেজার আব্দুল কুদ্দুসকে ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা ষ্টোর মালিক কর্তৃপক্ষের ব্যাপার। তারা যে নির্দেশনা দিবে আমরা সে ভাবেই পরিচালনা করবো। গোপনে বুকিং কার্ড দেওয়া হচ্ছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাত্র বীজ আলু সংরক্ষণের জন্য কিছু কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। তবে এখন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মানববন্ধন শেষে কৃষক ও আলু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান বলেন, ষ্টোরের ভাড়া বৃদ্ধির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026