1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলমডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযান তিন আইসক্রিম ফ্যাক্টরি ৭০ হাজার টাকা জরিমানা

হারুন অর রশীদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 247 Time View
128

হারুন অর রশীদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি আইসক্রিম ফ্যাক্টরি ও একটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ১৪ মে (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহযোগিতা করেন আলমডাঙ্গা উপজেলার সেনিটারী ইন্সপেক্টর মোঃ নিজাম উদ্দীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনের অভিযোগে শাপলা সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ মিরাজ (২২) কে ২০ হাজার টাকা, মুসা সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুমন আহমেদকে ২০ হাজার টাকা এবং মুবিন সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক সাগর আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই অপরাধে আরজু ফুড নামের একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মোঃ আব্দুল আলী (৩৭)সহ সবাই জরিমানা পরিশোধ করেন। অভিযান চলাকালে লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ সবুজ আলী খবর পেয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যান। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযান শেষে তিনি বলেন, আইসক্রিম একটি শিশু খাদ্য। কোমলমতি শিশুরা এই খাবার খেয়ে থাকে। কিন্তু পরিদর্শিত কারখানাগুলোর পরিবেশ ছিল একেবারেই নোংরা ও অস্বাস্থ্যকর। এই অবস্থায় সতর্কতামূলকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম দূর না হলে কারখানাগুলো বন্ধ করে দেয়া হবে বলে সতর্কবার্তা দেন তিনি। তিনি আরও জানান, যেসব কাগজপত্র ও অনুমোদনে সমস্যা রয়েছে তা দ্রুত ঠিক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এরকম অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026