1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

হারুন জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা 
  • Update Time : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫,
  • 183 Time View
118

হারুন জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আলমডাঙ্গায় বর্ণাঢ্য নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে যুব রেড ক্রিসেন্ট আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা। গতকাল সকাল ৯টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বিশেষ এই দিবস উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক আব্দুল মুনায়েম। দিবসটি উপলক্ষে তিনি বলেন, প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যা সোসাইটিকে আরো গতিশীল করছে। মানবতাকে বাঁচিয়ে রাখতে জীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান আলোচক সহকারি অধ্যাপক মহিতুর রহমান। বিশেষ আলোচক ছিলেন সিনিয়র প্রভাষক ড. মহবুব আলম, সিনিয়র প্রভাষক শরিয়ত উল্লাহ, সিনিয়র প্রভাষক লুৎফুন নেছা, প্রভাষক জামাল উদ্দিন, প্রভাষক সাব্বির আহমেদ, প্রভাষক আবু সাইদ, প্রভাষক তারিক আহসান, প্রভাষক শামীম আহমেদ, ক্রিড়া শিক্ষক সাঈদ হিরন প্রমুখ।সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026