1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমিরাতের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের

আবু দাইয়ান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 107 Time View
84

আবু দাইয়ান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা। জাকের আলী ও হাসান মাহমুদের দৃঢ়তায় ৯ উইকেটে লড়াইয়ের ১৬২ রানের পুঁজি পেলেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। আমিরাতের কাছে ৫ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন লিটন দাসরা। ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।

এই জয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ল সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জিতে ইতিহাস লিখল। আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের ‘ট্রানজিট’ সিরিজ ছিল। পাকিস্তানে যাওয়ার আগে দুবাইয়ে যেহেতু নামতেই হতো। প্রস্তুতির সিরিজ খেলতে অনুরোধ করেছিল বিসিবি। এমনকি সিরিজের শেষ ম্যাচও অনুরোধ করে বাড়ানো হয়েছিল। তাতে লজ্জা সঙ্গী হলো বাংলাদেশেরবুধবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয়বারের মতো টস হেরে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিনে নামা লিটন ১০ বলে এক চার ও ছক্কায় ১৪ রান করেন। তিন ম্যাচেই সেট হয়ে সাজঘরে হাঁটা দেন তিনি। চারে নামা তাওহীদ হৃদয় ২ বলে শূন্য ও সহঅধিনায়ক শেখ মাহেদী ৯ বলে ২ রান করে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ওপেনার তামিম ১৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেললেও বিপদ বাড়া বৈ কমেনি। তিনি চারটি করে চার ও ছক্কার শট মেরে ফেরেন।

হাল ধরতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনরাও। স্লগার শামীম সাতে নেমে ১২ বল খেলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। পরেই স্পিনের বিপক্ষে ভালো ব্যাট করা রিশাদ আউট হন শূন্য করে। বাংলাদেশ ৭১ রানে হারায় ৭ উইকেট। তানজিম সাকিব আউট হন দলের ৮৪ রানে। তার ব্যাট থেকে আসে ১২ বলে ৬ রান। পরের রানগুলো এসেছে জাকের আলী ও হাসান মাহমুদের কারণে। জাকের ৩৪ বল খেলে ৪১ রানের দরকারি ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চারের শট আসে। পেসার হাসান ১৫ বলে তিন ছক্কায় ২৬ রান করেন। ৭ বলে ১৭ রান করে শেষ ব্যাটার শরিফুল। শেষ ৩ ওভারে বাংলাদেশ ৫৩ রান তুলেছে। এর মধ্যে আমিরাত অধিনায়ক ওয়াসেমের করা শেষ ওভার থেকে তুলে নেয় ২৬ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026