1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৩:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আবারো বঙ্গোপসাগর বাংলাদেশের ১১ জেলেকে জিম্মি করেছে আরাকান আর্মি

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 138 Time View
114

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টেকনাফ সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় ১১ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে জিম্মি করেছে মায়ানমারের আরাকান আর্মি। এ সময় দুটি ট্রলারসহ তাদেরকে জিম্মি করা হয়। জিম্মি জেলেরা টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌঘাট ও শাহপরীর দ্বীপ জেলেপাড়ার নৌঘাটের বাসিন্দা।

জিম্মি জেলেদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭), সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) এবং শাহপরীর দ্বীপের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) রয়েছেন।

এদিকে ট্রলার মালিকরা জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টায় সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারকালে মায়ানমারের আরাকান আর্মি তাদের জিম্মি করে নিয়ে যায়। এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে ২৯ জন জেলেকে জিম্মি করে মায়ানমার আরাকান আর্মি, যাদেরকে ১৭ দিন পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026