1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আদানিকে সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 113 Time View
231

মোঃ আসাদুজ্জামান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ এবং ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে আদানির সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ৬ নভেম্বর, আইনজীবী ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের জন্য একটি আইনি নোটিশ পাঠান। পরে এই আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে আদালত চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন।

আদালত একইসঙ্গে চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে একটি রুলও জারি করেছিলেন। এই তদন্ত চলাকালীন, আদানির সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম শুরু করার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়। আবেদনকারীর যুক্তি ছিল, তদন্ত প্রতিবেদন আসার আগেই যদি সালিশি কার্যক্রম শুরু হয়ে যায়, তাহলে ওই তদন্তের গুরুত্ব থাকবে না। হাইকোর্ট বেঞ্চ এই আবেদন আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে আদানির সালিশি কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবীর ভাষ্যমতে, আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ কিনছে, তার খরচ অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি। তিনি অভিযোগ করেন, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫.৫ টাকা এবং বেসরকারি উৎস থেকে নেওয়া বিদ্যুতের দাম ৮.৫০ টাকা হলেও আদানির কাছ থেকে নেওয়া বিদ্যুতের ইউনিট প্রতি খরচ ১৪ টাকার বেশি। চুক্তিতে এই ধরনের নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026