1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন বৈষমবিরোধী ছাত্র কমিটিতে 

মো:মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 215 Time View
109

মো:মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার নাম থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ৩০ জানুয়ারি জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঠিত ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়। আর এতেই প্রশ্নবিদ্ধ হয়েছেন উক্ত কমিটির দায়িত্বরতরা। অপরদিকে ক্ষোভ প্রকাশ করেছেন সম্মুখ সারির বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। কমিটিতে স্থান পাওয়া ওই নেতার নাম মেরাজ হোসেন। তিনি সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন এবং সান্তাহার পৌর শহরের সাঁতাহার আদর্শ পাড়ার মিঠুর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সান্তাহার কলেজে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ করে আসছিলেন মেরাজ হোসেন। ২০২৩ সালে সান্তাহার কলেজ শাখা ছাত্রলীগের রাজন কান্দিদাসকে সভাপতি ও রাফিউল ইসলাম বাঁধনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি তালিকায় ২৯ নাম্বারে উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মেরাজকে। এরপর থেকে ছাত্রলীগের বিভিন্ন সভা সেমিনার ও দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন তিনি। গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতন হলে খোলস পাল্টে দল বদল করে। পরে ছাত্র আন্দোলনের অজুহাতে বৈষম্যবিরোধী নেতৃবৃন্দদের সঙ্গে জড়িয়ে পরেন৷ আস্তে আস্তে তাদের মন জয় করে বগুড়া জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে স্থান নেয়। গত ৩০ জানুয়ারি বগুড়া জেলা শাখায় গঠিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদে তাকে রাখা হয়। ফলে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, মেরাজ হোসেন আমাদের সঙ্গে ছাত্রলীগ করতো। দল পরিবর্তনের সঙ্গে সেও নিজেকে পরিবর্তন করেছে। তার ছাত্রলীগ করা নাম তালিকা রয়েছে। দলীয় প্রোগ্রামে রবিনসহ বিভিন্ন নেতাকর্মীরদের সাথে কাজ করতো। পরে বগুড়া জেলা বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন কমিটিতে নাম দেখে হতভাগ হয়েছি।

অভিযুক্ত মেরাজ হোসেনের সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

বগুড়া জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহবায়ক মাহমুদুল হাসান জানান, মেরাজ হোসেন আমাদের গঠিত কমিটিতে আছে। যদি ছাত্রলীগের কোন কমিটিতে নাম থাকে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026