1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আদমদিঘীতে কদমা গ্রামে খামারীর চার গরু চুরি 

মো: মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি  
  • Update Time : সোমবার, মার্চ ৩, ২০২৫,
  • 419 Time View
134

মো: মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার আদমদীঘিতে কৃষকের খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক আবু সাঈদ। ইতিপূর্বেও উপজেলার কয়েকটি এলাকায় এমন গরুর চুরির অভিযোগ আসে। ফলে রাত হলেই আতঙ্ক বিরাজ করছে জনমনে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামে একটি খামার দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গরু পালন করে আসছিলেন কৃষক আবু সাঈদ। গত রবিবার সেহেরী খাওয়ার জন্য খামারে থাকা লোকজন বাড়িতে আসলে এই সুযোগে ওই খামার থেকে কে বা কাহারা চারটি গরু চুরি করে নিয়ে যান। পরে কৃষক আবু সাঈদ খামারে এসে ওই চারটি গরু না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। একপর্যায়ে গরুগুলো না পেয়ে হতাশাগ্রস্ত হন তিনি। ভুক্তভোগী ওই কৃষকের দাবী এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে উপজেলার কয়েকটি এলাকায় এমন গরু চুরির অভিযোগ উঠে আসে। যার কোন ভূমিকা বা উদ্ধারকার্য নেই পুলিশের। ফলে রাত হলেই কৃষক সহ জনসাধারণের মনে চুরির আতঙ্ক বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরির ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026