
আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধি।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ শামসুর জোহা খান (জোহা ভাই)।
জোহা ভাইয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা ও ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ জনসভায় আগ্রাদ্বিগুণ এলাকার স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করা হয় এবং উপস্থিত জনগণের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।