1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ওরশ উপলক্ষে রাউজানে মাইজভাণ্ডারী হক কমিটির মোটর র‌্যালী সম্পন্ন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিমুলিয়া ঘাটে বসতভিটা রক্ষার আন্দোলন ভিডিও ধারণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পোর্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ওরশ উপলক্ষে রাউজানে মাইজভাণ্ডারী হক কমিটির মোটর র‌্যালী সম্পন্ন

সুপণ বিশ্বাস( বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
28

সুপণ বিশ্বাস( বিশেষ প্রতিনিধি)

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক,কিংবদন্তী,ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক.খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালী ও আলোচনা সভা অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে

অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র‌্যালিটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক,হাফেজ বজলুর রহমান সড়ক,নোয়াপাড়া পথের হাট,কবি নবীন সেন সড়ক ও রাউজান নোয়াপাড়া সড়ক মাস্টারদা সূর্যসেন গেইট হয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদ্রাসা,

উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা ও এতিমখানার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

র‌্যালিতে মোটরসাইকেল,ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক-ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। মাইজভাণ্ডারী জয়গানে মুখরিত হয়ে উঠে পথপ্রান্তর। এই র‌্যালির মাধ্যমে আগামি ২৪ জানুয়ারি মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ শরীফের দাওয়াত দিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী রুহানি ফয়েজ হাসিল করার আহবান জানানো হয়।

র‌্যালি উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জে,এ,এম ইকবাল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, নাছিম উদ্দিন চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,মাওলানা গোলাম মোস্তফা,শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী,প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাষ্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর,আবু তৈয়ব মাষ্টার,

মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন,কাজী আসলাম, মিনহাজুল আবেদিন,

শ্রী টিটন বৈদ্য,নাজিম উদ্দিন কালু,আক্কাস উদ্দিন মানিক,এস এম ইউছুপ আমিন প্রমুখ।

সকলের সম্মিলিত অংশগ্রহণে এবারকার মোটর রেলিটি ছিলো সকলের মধ্যে উদ্দীপনা সৃষ্টির অন্যতম মাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট