1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

শরিফুল ইসলাম,সাতক্ষীরা সদর পতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে
83

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় মদ ২৫ বোতল, ভারতীয় ফেনসিডিল ৬১ বোতল) মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী কবরস্থান হতে ৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ফেনসিডিল, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী হতে ১০ বোতল মদ, চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়ার কাদপুর এবং গোয়ালপাড়া হতে ৯ বোতল মদ এবং ২৫ বোতল ফেনসিডিল আটক করে।

এদিকে ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ি হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কুশখালীর শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলূইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার দখলের মোড় হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। আটককৃত মালামালের অনুমানিক মূল্য তিন লাখ একাত্তর হাজার নয়শত টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করাকালে জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাচালানীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটক মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট