1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাংবাদিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে রাখবে পুলিশ মতবিনিময় সভায় নবাগত এসপি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

সাংবাদিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে রাখবে পুলিশ মতবিনিময় সভায় নবাগত এসপি

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
212

সৈয়দ আলরাজী, পিরোজপুর:

পিরোজপুরে নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত—এসব বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।

সভায় পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা নানা ঝুঁকি মোকাবিলা করে মানুষের কথা তুলে ধরেন। সংবাদ সংগ্রহের সময়ে কেউ যদি বাধা দেয় বা ভয়-ভীতি দেখায়, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, গুজব, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ সম্ভব নয়।মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আরও বলেন, মাদক ব্যবসায়ী কিংবা তাদের পৃষ্ঠপোষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; নিয়মিত অভিযানে আরও গতি আনা হবে।”

সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নিরাপত্তা, নির্বাচনকালীন প্রস্তুতি, কিশোর অপরাধ দমন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার এসব মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।মতবিনিময় সভায় বক্তব্য দেন—প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট