1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রীমঙ্গলে আরাফত রহমান কোকো‍‍`র ১০ম মৃত্যু বার্ষিকী পালিত,  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

শ্রীমঙ্গলে আরাফত রহমান কোকো‍‍`র ১০ম মৃত্যু বার্ষিকী পালিত, 

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
51

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

২৫ জানুয়ারি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো‍‍`র ১০ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ ।

 

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে মিলাদ (দ:) মাহফিল এবং দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ,আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুব নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়া মোঃ এম রহিম মিয়া সহ উপজেলা বিএনপিও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া বলেন, “বিগত ১৬ বছর জিয়া পরিবার আওয়ামী সরকারের অমানবিক দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে।”

 

তিনি বলেন, “সেদিন ছোট ভাই আরাফাত কোকো‍‍`র মৃত্যুতে বড় ভাই তারেক রহমান শেষ দেখা দেখতে পারেননি। বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রচুর কষ্ট দেয়া হয়েছিল।” তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকো সুচিকিৎসা পেলে হয়তো তিনি আজো আমাদের মাঝে বেঁচে থাকতেন।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে দেশকে লুটেপুটে নিঃস্ব করেছে, অন্যদিকে বিএনপিকে নিঃস্ব করতে নির্যাতন-নিপীড়ন, হামলা মামলার মাধ্যমে জর্জরিত করে রেখেছেন। বিএনপি গণমানুষের দল, এ দলকে কোনদিন নিঃস্ব করা যাবে না সেটা খুনি হাসিনার জানা ছিল না।”

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া,তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

মিলাদ মাহফিল ও দোয়া শেষে দেড় হাজারেরও অধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট