1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহীর বাগমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 1:49 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাজশাহীর বাগমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 232 Time View
318

রাজশাহীর বাগমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায়, রাজশাহী-৪ আসন বাগমারা উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়নে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) বিকেল পাঁচ’টায় ৯ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন উক্ত দোয়া মাহফিলের আয়োজন করে।
৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন
রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বিহানালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন।

সভায় বক্তব্য রাখেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, জিসাস বাগমারা উপজেলার সভাপতি আব্দুল জলিল,
গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, বিহানালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক, গোযারলকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি পারভেজ হোসেন, জেলা জাসাসের সাবেক সভাপতি নাসিম রেজা সুজন প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , বিহানালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার মিঠু, জাসাস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,
ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন আরও অনেকে। দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল (বাস্তববাদী)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট