1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহীতে বিচারক পরিবারের ওপর বর্বর হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

রাজশাহীতে বিচারক পরিবারের ওপর বর্বর হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
96

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা। সোমবার সকালে আদালত চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। বক্তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের বক্তব্যে উঠে আসে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষার বিষয়গুলো।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম মানববন্ধনে বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষীর সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

এর আগে ১৩ নভেম্বর রাতে রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫)-কে ছুরিকাঘাতে হত্যা করেন লিমন মিয়া (৩৪)। একই হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) গুরুতর আহত হন। লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে বলে জানা গেছে।

ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। সেদিনই নিহত তওসিফকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই নির্মম ঘটনার পর পুরো রাজশাহীর আইন অঙ্গনে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। আইনজীবীরা জানান, বিচার বিভাগের সদস্যদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট