1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাউজান চিকদাই উত্তরায়ণ মহোৎসবের ৫০ বছর পূর্তি উদযাপিত  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 2:10 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাউজান চিকদাই উত্তরায়ণ মহোৎসবের ৫০ বছর পূর্তি উদযাপিত 

সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি)
  • Update Time : Monday, January 13, 2025,
  • 192 Time View
63

সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের রাউজান চিকদাই সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী উত্তরায়ণ মহোৎসবের ৫০বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান গত ১২ জানুয়ারি রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

১২ হতে ১৫ জানুয়ারি চারদিনব্যাপী মহামাঙ্গলিক আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা,সঙ্গীতানুষ্ঠান,

সংবর্ধনা,স্মৃতিচারণ,ধর্মসভা,

পুরস্কার বিতরণ,ধর্মীয় নাটক,

বিশ্বশান্তি গীতাযজ্ঞ,

ভোগরাগ,অন্নপ্রসাদ আস্বাদন,শুভ অধিবাস,

অষ্টপ্রহরব্যাপী ভুবন মঙ্গল মহানামযজ্ঞ ও শান্তিবাণীপাঠ।

১২জানুয়ারী সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি চিকদাই সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় উৎসব প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। দুপুরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে ধর্মসভা,সংবর্ধনা,স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ ও ধর্মীয় আলোচক শ্রীমৎ পুলকানন্দ মহারাজ। ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন করের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রণজিৎ বিশ্বাস,আশুতোষ দে,রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের প্রধান সমন্বয়ক ও সমাজ সংগঠক সঙ্গীত শিক্ষক সুমন দাশগুপ্ত,

নিখিল বিশ্বাস সরকার,বিপ্লব দাশ,বিপ্লব মল্লিক,গণমাধ্যমকর্মী মিলন বৈদ্য শুভ,সনাতন টিভি প্রতিনিধি অন্তরপাল আকাশ সহ আরো অনেকে। ধর্মসভা ও পুরস্কার বিতরণ শেষে সাবেক সভাপতি সমাজকর্মী ও প্রাক ইউ পি সদস্য শ্রী দুলাল কান্তি দে’র পরিচালনায় পরিবেশিত হয় ”সাধক রামপ্রসাদ” শীর্ষক অধ্যত্মভাব সমৃদ্ধ ধর্মীয় নাটক।

রাতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে সকলকে আনন্দ দেন সংগীতশিল্পী বৃষ্টি দে। এছাড়াও আজ ১৩ই জানুয়ারি বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ ও আগামীকাল ১৪ই জানুয়ারি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং ১৫ই জানুয়ারি ব্রহ্মমুহুর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে শেষ হবে চারদিনব্যাপী এবারকার মহামাঙ্গলিক আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট