1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাউজানে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 7:44 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাউজানে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত 

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম
  • Update Time : Friday, January 10, 2025,
  • 194 Time View
86

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাউজানে পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ প্রবর্ত্তিত তপোবন আশ্রমের উদ্যোগে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপী ৩২তম বার্ষিক শ্রীশ্রী গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়।

১০শে জানুয়ারি শুক্রবার সকালে রাউজান পৌরসভার সুলতানপুর শ্রীশ্রী জগন্নাথ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ব্রহ্মস্ততি বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

শ্রী শ্রী চন্ডী পাঠ, মাতৃদেবীর ঘট স্থাপন, শ্রীশ্রী গীতা হোম যজ্ঞের শুভারম্ভ হয়। গীতাযজ্ঞ পরিচালনায় ছিলেন তপোবন আশ্রমের বিভিন্ন শাখার ভক্ত ও সাধু-সন্ন্যাসীবৃন্দ। সকাল ১০টায় দীক্ষাদান অনুষ্ঠিত হয়। দুপুরে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শ্রীশ্রী গীতা হোম যজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

৯ই জানুয়ারি বৃহস্পতিবার উলুধ্বনি, শঙ্খধ্বনি, গীতার শ্লোক আবৃত্তি, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ভক্তিমূলক সংগীতের অনুষ্ঠান ‘সুরেশ্বরাঞ্জলি’, গীতাযজ্ঞের অধিবাস সহ নানা ধর্মীয় কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন তপোবন আশ্রমের বিভিন্ন শাখার সাধু ও সন্ন্যাসীবৃন্দ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা বাবুল রায়, বিষ্ণু ধর, চন্দন ধর, উৎসব উদযাপন কমিটির সভাপতি সমীর চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু শিবু প্রসাদ ধর, অর্থ সম্পাদক প্রদীপ ধর, নিতাই ধর, কাকন রায়, সঞ্জীব ধর, মৃদুল দে, রনধীর ধর, সহ আরো অনেকে

এ উপলক্ষ্যে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট