1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মাস্টারদা সূর্যসেনের ৯১তম ফাঁসি দিবসে পিসিপির শ্রদ্ধা নিবেদন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন সহ সকল বিপ্লবীদের মর্যাদাপূর্ণ স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের দাবি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মাস্টারদা সূর্যসেনের ৯১তম ফাঁসি দিবসে পিসিপির শ্রদ্ধা নিবেদন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন সহ সকল বিপ্লবীদের মর্যাদাপূর্ণ স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের দাবি

সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম)
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
63

সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম)

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মহান বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯১তম ফাঁসি দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

অদ্য ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল ১০ টায় বিপ্লবতীর্থ রাউজান উপজেলায় অবস্থিত মাস্টারদা সূর্যসেন স্মৃতি ভবনে স্থাপিত সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক ও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা মাস্টারদা সূর্যসেনসহ অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছে। ৩০ দশকে তারা বিপ্লবের সূচনা করেছিলেন বলে ’৪৭-এ ভারতবর্ষ হতে ব্রিটিশরা উৎখাত হতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, অপ্রিয় হলেও সত্য যে, এদেশের তরুণ প্রজন্ম ইতিহাসের সে মহান বিপ্লবীদের ভুলতে বসেছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ এই বিপ্লবীদের স্মরণ করে না। রাষ্ট্রীয়ভাবেও সূর্যসেনের স্মৃতি সংরক্ষণের জন্য কোন জাদুঘর নেই এবং দিবসটি এদেশে যথাযথ মার্যাদায় পালিত হয় না। ফলে ইতিহাস থেকে ক্রমান্বয়ে এই বিপ্লবীদের কথা হারিয়ে যেতে বসেছে। তিনি এই মহান বিপ্লবীদের মর্যাদাপূর্ণ স্বীকৃতি স্বরূপ সূর্যসেনের ফাঁসি দিবসকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মার্যাদায় পালন করার জোর দাবি জানান।

অমল ত্রিপুরা আরো বলেন, বিপ্লবীদের অবমূল্যায়ন নয়, তাঁদের অবদান ও মহান ত্যাগকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। বিপ্লবী সূর্যসেন, তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্ত, প্রীতিলতাসহ অসংখ্য বিপ্লবীদের সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে এবং স্মরণ করতে হবে। বিপ্লবীদের আত্মত্যাগ আমাদের জাতীয় মুক্তির আন্দোলনে সাহস ও শক্তি যোগায়, অনুপ্রাণিত করে। সংগঠনের উপর অর্পিত জাতির এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এবং পাহাড়ি জনগণের মুক্তির সনদ পূর্ণস্বায়ত্তশাসনের দাবি আদায়ের জন্য বিপ্লবীদের মত আমাদের সর্বস্থরের নেতা-কর্মীদেরও বহু আত্মত্যাগ, কষ্ট, শ্রম দিয়ে নিজেকে সংগঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এগিয়ে আসতে পাহাড়-সমতলে ছাত্র-যুব-নারীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। নারী নেত্রী রিতা চাকমা বলেন, ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন অবসানের জন্য মাস্টারদা সূর্যসেনের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে কল্পনা দত্ত,প্রীতিলতাসহ অনেক নারী বিপ্লবে যুক্ত হয়েছিলেন। তাদেরকে ব্রিটিশদের হাতে আটক হয়ে কারাবরণসহ নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছিল। এই মহান বিপ্লবী নারীদের ত্যাগ পরবর্তীতে নারী সমাজকে লড়াই সংগ্রামে এগিয়ে আসার সাহস সঞ্চার করেছিল।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের নারীরা এখনো শাসকগোষ্ঠী দ্বারা নিপীড়নের শিকার হচ্ছে। সমাজের তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। এসব থেকে বেরিয়ে আসতে হলে নারী সমাজকে জেগে উঠতে হবে। নিজেদের অধিকারের জন্য লড়তে হবে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে।

সূর্যসেনের অবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পন করেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ভুবন চাকমা, কাউখালী উপজেলা শাখার সভাপতি জিপল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা ও কাউখালী উপজেলা শাখার সভাপতি রত্না চাকমা। এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন। এছাড়াও পিসিপি, এইচডব্লিউএফ’র অন্যান্য নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

পিসিপির কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রোনাল চাকমার অনিন্দ্য সুন্দর সঞ্চালনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের আগে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা অরক্ষিত অবহেলিত অবস্থায় পড়ে থাকা সূর্যসেনের অবক্ষ মূর্তিতে ধোয়ামোছা করেন এবং স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট