1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মান্দায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
49

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ভূমি দখলের ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক, ডাঃ ইকরামুল বারী টিপু।

 

 

শুক্রবার (১০ জানুয়ারী) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে তার নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

 

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মান্দা উপজেলার দূর্গাপুর, রাজেন্দ্রবাটি, কোঁচড়া, বাদলঘাটা ও পরানপুর সহ আরো কিছু এলাকার সরকারী খাস জমি এবং ডিসিআর প্রাপ্ত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলে কাউকে কাউকে সহযোগিতার অভিযোগে আমার বিরুদ্ধে দূর্গাপুর ঘাটের মোড়ে গত ৮ জানুয়ারী কতিপয় ব্যক্তি মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচির সংবাদ ও ভিডিও সংবাদ যমুনা প্রতিদিন পত্রিকা এবং কয়েকটি টিভি চ্যানেলে গতকাল ০৯ জানুয়ারী প্রচারিত হয়েছে। এসব ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে একটি বিশেষ মহল, আমার মান-সম্মানহানি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পাঁয়তারা এবং আমার দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে চায়।

 

প্রকৃত বিষয় হলো, উল্লেখিত মৌজাগুলো  বিল এলাকা, যেটা মান্দা বিল নামে খ্যাত। এই বিলে বহু জমি সরকারী খাস হিসেবে রয়েছে। আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ পূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন, কারো কারো দলিলপত্রও রয়েছে। তবে ব্যক্তি মালিকানার এসব সম্পত্তির অনেকগুলোর ব্যাপারে দলিল ও ডিসিআর ভুয়া বলে এলাকায় বিতর্ক রয়েছে, এসব নিয়ে আদালতে মামলাও রয়েছে।

 

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এলাকার কিছু সন্ত্রাসী আওয়ামী ক্যাডার এসব সরকারী জমি সহ ব্যক্তি মালিকানারও কিছু জমি জোরপূর্বক দখলভোগ করতো। বর্তমানে ০৫ আগস্টের পট পরিবর্তনের পর ঐ এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলের সরকারী খাস অংশে ধান রোপনের প্রস্তুতি নেয়। আর দখলদার আওয়ামী ক্যাডার ও তাদের দোসররা এসব গরীব মানুষের আওতাধীন জমিগুলো দখলভোগের চেষ্টা অব্যাহত রাখে। ফলে এলাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিল এলাকা থেকে বহু মানুষই আমাদের কাছে পারমর্শের জন্য আসেন। আমি তাদেররকে সহকারি কমিশনারি (ভূমি) এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যাবার পরামর্শ দিয়েছি। ফলে উভয় পক্ষের কেউবা ভূমি অফিসে, কেউবা থানায় গিয়েছেন। আমার জানামতে ভূমি অফিস কাগজপত্র যাচাই করছেন এবং থানা কর্তৃপক্ষও শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন।

 

তিনি আরো বলেন, আমি ১৯৯৩ সাল থেকে মান্দা উপজেলায় বিএনপির রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এমনকি অতীতে বিএনপি ক্ষমতায় থাকতে আমি এখানে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি; আবার পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলাম। আর মানব বন্ধন কর্মসূচিতে কেউ কেউ আমার নামে দখলদার বাহিনীর কথাও বলেছেন যা একবারেই বানোয়াট, ভিত্তিহীন ও কল্পকাহিনী বটে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে ভূমি দখলের এসব উদ্ভট কল্পকাহিনী প্রচার করছে।

 

এসময় মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোজাম্মেল হক মুকুল,সদস্য নূর বকস্ মন্ডল, আব্দুল কাদের, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, এমদাদুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি মহসিন রেজা, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট