মাওলানা ফজলুর রহমান (দা.বা.) বাংলাদেশ সফর শেষে দেশে প্রত্যাবর্তন –

মাওলানা ফজলুর রহমান (দা.বা.) বাংলাদেশ সফর শেষে দেশে প্রত্যাবর্তন –
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
আজ সন্ধ্যা ৭.০০ টার ফ্লাইটে পাকিস্তান বিরোধী দলের অন্যতম নেতা জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পক্ষে সক্রিয় সহযোগিতা কারি দলের নেতা বাংলাদেশে এক সপ্তাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, সম্মেলন একাধিক মিটিং অংশগ্রহণ শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে বিদায় জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং লন্ডন জমিয়তের অন্যতম নেতা ড.সুয়াইব আহমদ বলেন,বাংলাদেশে হযরতের সফর এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি হযরতের নিজ দেশে প্রত্যাবর্তন এটি আমাদের বিয়োগ বেদনার।
গত এক সপ্তাহে তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য, প্রজ্ঞাময় পরামর্শ এবং উম্মাহর বর্তমান চ্যালেঞ্জসমূহ নিয়ে গভীর আলোচনা আমাদের অন্তরে নতুন উম্মাহবোধ জাগিয়ে তুলেছে। তিনি শুধু বক্তব্য দেননি, তিনি দিকনির্দেশনা দিয়েছেন, উজ্জীবিত করেছেন এবং দ্বীনী দায়িত্ববোধকে আরও জাগ্রত করেছেন।
বাংলাদেশের বাতাসে, আলেম-ওলামার মজলিসে, মাদরাসার ক্লাসে, ছাত্রদের হৃদয়ে তাঁর এই সফরের প্রভাব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
হযরতের জন্য আমাদের অন্তরের দোয়া আল্লাহ তাআলা তাঁর জীবনকে নেক কাজে কবুল করুন।
তাঁর জ্ঞান ও প্রজ্ঞাকে উম্মাহর জন্য আরও উপকারী বানিয়ে দিন। এবং হযরতের নিজ দেশে প্রত্যাবর্তনের এই সফরকে নিরাপত্তার চাদের আবৃত করুন। আমীন।
অন্যান্যদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

