ভোলার জনগণের সকল সেবা নিশ্চিত করতে কাজ করবেন জেলা প্রশাসক ডা.শামীম রাহমান।
88

ভোলার জনগণের সকল সেবা নিশ্চিত করতে কাজ করবেন জেলা প্রশাসক ডা.শামীম রাহমান।

স্টাফ রিপোর্টার :ইমন রহমান ভোলা

ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সেবাপ্রদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, উন্নয়নধারার অগ্রগতি ও জনগণের সেবাকে নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গণমাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের উন্নয়ন উদ্যোগগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

গণমাধ্যমকর্মীরা ভোলার সমস্যা, সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক এসব প্রস্তাব বিবেচনা করে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন,ভোলা।

Leave a Reply