1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বামনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা।  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

বামনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। 

প্রদেশ মিস্ত্রী, বামনা প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
64

এশো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ (জানুয়ারি) উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে তরুন সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা ও বিশেষ অতিথি এবং উপজেলা বিএনপি’র আহবায়ক, তারুণ্যের আইকন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা তাদের বক্তব্যে বলেন- ৪৭ এ দেশভাগের পর ৫২’র ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে দেশে সূচিত হয় তারণ্যের প্রথম অধিকার আদায়ের অর্জন। একেরপর এক স্বাধিকার, অধিকার আদায় করে গত ৫ আগস্ট গণবিপ্লবে “মহাবিজয়” এসব কিছুরই উত্তরাধিকার আমাদের তরুন সমাজ। ধর্মীয় নৈতিকতা মেনে তরুণদের হতে হবে বিশ্বমানের। তবেই অর্জিত হবে নতুন বাংলাদেশ।

সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী আব্দুস সোবাহান খান, বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, বামনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়াসহ প্রমুখ। অনুষ্ঠানে বামনা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং গীতা থেকে পাঠ করেন প্রদেশ মিস্ত্রী।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক। প্রদেশ মিস্ত্রী বামনা উপজেলাপ্রতিনিধি,১৬.০১.২০২৫,,০১৭৮৯৯৫৭৮০৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট