1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ফুলবাড়ীতে নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

ফুলবাড়ীতে নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
334

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুস সালাম। তাঁর তত্ত্বাবধানে ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিবেশ ছিল শান্ত–নির্বিঘ্ন এবং স্বচ্ছতাপূর্ণ।এবারের নির্বাচনে মোট ৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকেই ভোটার, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন,মোঃ মুসাব্বের আলী মুসা,মোঃ রফিকুল ইসলাম।মোট ৯টি ভোটের প্রত্যেকটিই কাস্ট হয়। তবে গণনা শেষে ১টি ভোট বাতিল এবং ৮টি ভোট বৈধ ঘোষণা করা হয়।মোঃ মুসাব্বের আলী মুসা পেয়েছেন: ৩ ভোট,মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন: ৫ ভোট। ফলে ৫ ভোট পেয়ে মোঃ রফিকুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর মাদ্রাসা প্রাঙ্গণ ও হলে উপস্থিতদের মাঝে আনন্দের সঞ্চার হয়।নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেন। তাঁরা আশা করেন, নতুন সভাপতি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।অনেকে বলেন, এটি ছিল অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। নতুন কমিটিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।ফুলবাড়ীর শিক্ষা খাতে ইতিবাচক অগ্রযাত্রা ধরে রাখতে এ ধরনের সুষ্ঠু, নিরপেক্ষ ও গঠনমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাওডাঙ্গা ডি.এস দাখিল মাদ্রাসার নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট