1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য সমাবেশ ঘাটাইলে অনলাইন জুয়ার ভয়াবহ থাবা চামাল ব্যবসায়ী তৎপরতায় জাল টাকা সহ দুই জন আ/ট/ক নীলফামারী ৪ সৈয়দপুর ও কিশোরগঞ্জ এম পি মনোনীত ধানের শীষের কান্ডারী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

বাবুল রহমান রবিন  গাইবান্ধা জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
23

নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাড়তি ভ্যাট বৃদ্ধির ফলে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ৫ মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। তারা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা।

আইন-শৃঙ্খলা পরিস্থিত উন্নতি করে জনজীবনের স্বস্তি ফিরে আনা, জুলাই হত্যাকান্ডের বিচার, নিহতদের ক্ষতিপুরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ প্রিপেইড মিটার বন্ধেরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট