1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 65 Time View
261

নান্দাইলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

নান্দাইলে আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারীশিক্ষা, নারী জাগরণ ও সমাজ সংস্কারে তাঁর অগ্রণী ভূমিকার জন্য তিনি সর্বজনবিদিত। ১৯৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে স্মরণ করে দেশব্যাপী ন্যায় আজ নান্দাইলেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, নারী নেত্রী, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ বর্তমান সমাজে নারী অধিকার, শিক্ষা ও সাম্যের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরে নান্দাইলের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে একই দিনে নান্দাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন আলোচনা হয়।
এবারের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।”
বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা, নৈতিকতা, স্বচ্ছতা এবং সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী দুটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026