1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে শ র্ট গান সহ ৬ জন আ ট ক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে শ র্ট গান সহ ৬ জন আ ট ক

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
184

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে শ র্ট গান সহ ৬ জন আ ট ক

আঃহালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি ট্রাকের গতি রোধ করায় ডাকাত সন্দেহে শর্টগানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামওয়েল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) মহাসড়কের হাতিয়া অংশে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) এবং একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) দিয়ে ট্রাকটির গতি রোধ করা হয়। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।
একপর্যায়ে সন্দেহ হলে প্রাইভেট কার ও পাজেরোতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি লাইসেন্স করা শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, একটি লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন পাবনা উপজেলার চকধুবুলিয়া গ্রামের আকবরের ছেলে আকাশ মিয়া (২৫), ঢাকা জেলার সাভার উপজেলার নুরুল ইসলামের ছেলে জাহিদুল (৩৪), পাবনা সদর উপজেলার নয়নামতি গ্রামের রেজাউলের ছেলে রহিম (১৯), চট্টগ্রাম জেলার আকবরশাহ উপজেলার লতিফপুর গ্রামের বদিউল আলমের ছেলে নাজিম উদ্দিন (৩০), একই জেলার কর্ণফুলী উপজেলার বাবুল লালের ছেলে সুমন মিয়া (৩৫) ও পাবনা সদর উপজেলার রাধানগর চক জায়েনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (৩০)।

যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন জানান, ‘হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতির ঝুঁকি মোকাবিলায় আমরা প্রতিনিয়ত টহল জোরদার রেখেছি। এরই অংশ হিসেবে সোমবার ভোর রাতে মহাসড়কে সন্দেহজনকভাবে চলাচল করায় তিনটি গাড়ি থামানো হয়। তল্লাশিতে একটি প্রাইভেট কার ও একটি পাজেরো থেকে শর্টগান, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হওয়ায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট