1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গোপালগঞ্জে সরকারি কলেজের ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গোপালগঞ্জে সরকারি কলেজের ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

প্রভাতী প্রতিবেদন
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
Oplus_131072
50

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বর::গোপালগঞ্জের স্বনামধন্য সরকারি কলেজ প্রাঙ্গণে সদ্য নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

রোববার (২৭জানুয়ারি) সকালে ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মহব্বত আলী, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) -এর নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবগাতুল্যাহ সহ সরকারি বঙ্গবন্ধু কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

“জেলা সদর পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্নাতকোত্তর কলেজসমূহের উন্নয়ন শীর্ষক” প্রকল্পের আওতায় নির্মিত ১৩২ শয্যা বিশিষ্ট আধুনিক এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যায়নরত আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা অনেকটাই সমাধান হবে এমনটি মনে করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।

উল্লেখ্য, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক সমস্যা অনেকটাই লাঘব হবে।

এতে করে নারী শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করে নিরাপদে ছাত্রী নিবাসে অবস্থান করে তাদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সচেষ্ট হবেন এমনটাই মনে করেন শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট