1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)র পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিতঃ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)র পবিত্র চাহরাম শরীফ অনুষ্ঠিতঃ 

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
52

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মহান ১০ মাঘ গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র ১১৯তম বার্ষিক ওরশ মোবারকের সমাপনী দিবস-চাহরাম শরীফ কেন্দ্রীয় মিলাদ,কিয়াম ও মুনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মাধ্যমে গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র সদারতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মুনাজাতে তিনি বলেন,”ওরশ মোবারকের সমাপনী দিবসে আশেক-ভক্তরা যার যার নিজ নিজ আলয়ে ফিরে যাবেন।আপনার বান্দরা আরো একটি বারের জন্য হাত তুলেছে মওলা। দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়,মুক্তির আশায় আপনার বান্দারা হাত তুলেছে। সকলের ফরিয়াদ কবুল করুণ!তিনি চাহরাম শরীফে যা কিছু এন্তজাম হয়েছে, ফলার ফাতেহা-যা কিছু তবাররুকাত এন্তেজাম হয়েছে সেগুলো কবুল করে নেযার জন্য এবং এ-তবাররুকাতকে সকলের জন্যে রুহানি-জিসমানি বিমারীর শেফা হিসেবে কবুল করার জন্য,সকলের গুণাহ-খাতা ক্ষমা করার জন্য ফরিয়াদ করেন। হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী কেবলা আলম, কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (কঃ), অছিযে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) এবং বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) -র নজরে-করম ফয়জে-বরকত সকলের জন্যে মনজুর করার জন্য তিনি মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন। সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করার জন্য, সকলের রুটি-রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করার জন্য,সকলের শারীরিক সুস্থতা দান করার জন্য,পিতা মাতা মুরব্বিগণের হায়াতকে দারাজ করে দেয়ার জন্য,পিতা-মাতা-পবিবারের-সন্তানদের দায়িত্ব পালনের তৌফিক দান করার জন্য তিনি মহান রব্বুল আলামীন এর দরবারে ফরিয়াদ জানান। তিনি দেশে-বিদেশে আল্লাহর বান্দাগণ,গাউসুল আজম মাইজভান্ডারির আশেকগণ,মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ যারা যেখানে অবস্থান করছেন তাদের সকলের জীবনকে শান্তিময় করে দেয়ার জন্য

আসমানী জমিনী বালা মসিবত হতে সকলকে হেফাজত করার জন্য ফরিয়াদ করেন। যারা যেই ফরিয়াদ নিয়ে দীর্ঘ সময় ধরে দরবারে পাকের খেদমতে নিজেদেরকে নিবেদিত রেখেছেন,কেউ সামনে থেকে খেদমত করেছেন, কেউ পর্দার আড়ালে থেকে-পেছনে থেকে খেদমত করেছেন,রব্বুল আলামিন এর দরবারে সকলের খেদমতকে কবুল করার জন্য এবং চাহরাম শরীফ এর এই পবিত্র দিনের সমস্ত এন্তেজামকে কবুল করার জন্য মহান আল্লাহ সুবহানাহুতাআলা’র দরবারে আকুল ফরিয়াদ করেন।

পরিশেষে পবিত্র চাহরাম শরীফ এ আগত অগণিত আশেক ভক্ত জায়েরীণদের ফলারাদি ও তবাররুকাত পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট