1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বরিশাল নগরীর ৩০ জন ফল ব্যবসায়ী - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিমুলিয়া ঘাটে বসতভিটা রক্ষার আন্দোলন ভিডিও ধারণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পোর্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বরিশাল নগরীর ৩০ জন ফল ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
33

স্টাফ রিপোর্টার

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক ‘দোকান ও ফ্লোর বরাদ্দের বিজ্ঞপ্তি’ ঘোষণা হবার পরই চরম উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌরাস্তার ফল ব্যবসায়ীরা। স্থানটিতে গত দুই তিন যুগ ধরে ফলের ব্যবসা করে সন্তানদের লেখাপড়া সহ সংসার পরিচালনা করে আসছে প্রায় ৩০ জন ব্যবসায়ী। চলমান মাসের মাঝামাঝি সময় বরিশাল সিটি কর্পোরেশন থেকে দরপত্রের মাধ্যমে স্টল বরাদ্দ দেয়ার ঘোষণা হবার পরই ব্যবসার পজিশন ধরে রাখতে দৌঁড়ঝাপ শুরু করেছে ওই সকল ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। তাদের দাবী, তারা ২/৩ যুগ ধরে চৌরাস্তার পাশে ব্যবসা করে আসছে। তাদের অগ্রাধিকার দেওয়া হোক। জনপ্রতি ব্যবসায়ীর ৫/৬ লাখ টাকা এককালীন এবং অসচ্চলদের কিস্তিতে ওই টাকা নেয়া হোক। আ.লীগ-বিএনপি শাসনামলে বিসিসির সাবেক মেয়র সকলেই চৌরাস্তার ফলব্যবসায়ীদের স্টল করে ভাড়া দিবেন বলে ব্যক্ত করেছিলেন। কিন্তু বিসিসি থেকে একাধিকবার ফল ব্যবসায়ীদের স্টল দেয়ার তালিকা নেয়া হলেও কার্যক্রমে তা বাস্তবায়ন হয়নি।

পরিষ্কার করে বিষয়টি সম্পর্কে ফল ব্যবসায়ী মো. শহিদ খান বলেন, একটানা ৩৫ বছর ধরে এখানে ফলের ব্যবসা করে আসছি। প্রথমে নিজের/নিজেদের অর্থায়নে কাঠের দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করি। বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কাঠের দোকান ভেঙ্গে বিল্ডিং নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দেয়ার উদ্যাগ নিয়েছিল। পরে বিসিসির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে ব্যবসায়ীদের ভাড়া দেয়ার উদ্যাগ নিয়েছিল। কিন্তু কার্যক্রম বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, আমি সহ সকল ফল ব্যবসায়ীরা শুরুতে দৈনিক ২ টাকা থেকে খাজনা শুরু করে পর্যায়ক্রমে এখন দৈনিক ৫০ টাকা করে খাজনা পরিশোধ করে আসছি। তাই আমারা পুরাতন ব্যবসায়ীরা দরপত্র ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের নির্ধারিত ওই অর্থের মাধ্যমে দোকান চুক্তিবদ্ধ ভাবে নিতে চাই। কারণ, জীবনে আমরা কখনও দরপত্রে অংশগ্রহন করিনি এবং এর নিয়ম কানুন সম্পর্কে অবগত নই।

ফল ব্যবসায়ী মো. জলিল হাওলাদার বলেন, আ.লীগ-বিএনপি শাসনামলে বিসিসির সাবেক মেয়র সকলেই চৌরাস্তার ফলব্যবসায়ীদের স্টল করে ভাড়া দিবেন বলে ব্যক্ত করেছিলেন। সেই অপেক্ষায় ছিলাম। কিন্ত হঠাৎ বরিশাল সিটি কর্পোরেশন দরপত্রের মাধ্যমে স্টল বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। দরপত্রের বিষয়ে আমার/আমাদের সামন্যতম জ্ঞান নেই। আমি সহ পুরাতন ফল ব্যবসায়ীদের দাবী হল- সিটি কর্পোরেশন কর্তৃক স্টল প্রতি একটি নির্ধারিত মূল্য ধরে দেয়া হোক। আমরা পুরাতন ব্যবসায়ী সকলে সেই অর্থ পরিশোধ করে স্টল বরাদ্দ নিবো। কিন্তু দরপত্রে অংশগ্রহণ করা নিয়ে আমাদের নূন্যতম জ্ঞান নেই।

ফল ব্যবসায়ী মো. শাহাদাত মোল্লা বলেন, ছেলে-মেয়ে লেখাপড়ার খরচ সহ সংসার পরিচালনা করে আসছি এই ফল ব্যবসা করে। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যারা ছিলেন তারা সকলেই চৌরাস্তার ফল ব্যবসায়ীদের স্টল নির্মাণ করে দিবেন। আমরা সকলে সেই অপেক্ষায় ছিলাম। কিন্ত এখন শুনি দরপত্রের আহবান। জীবনে কোন দরপত্রে অংশগ্রহণ করিনি। তাছাড়া বিসিসি থেকে একাধিকবার ফল ব্যবসায়ীদের স্টল দেয়ার তালিকা নেয়া হলেও কার্যক্রমে তা বাস্তবায়িত হয়নি।

ফলব্যবসায়ী মো. সোহেল গাজী বলেন, বিসিসির সাবেক মেয়র মজিবুর রহমান সারওয়ার, মৃত. আহসান হাবিব কামাল, মৃত. শওকত হোসেন হিরণ, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ক্ষমতায় থাকা অবস্থায় সকলেই বলেছিলেন, চৌরাস্তার ফল ব্যবসায়ীদের স্টল নির্মাণ করে তাদের ভাড়া দিবেন। এমনকি একাধিকবার ফলব্যবসায়ীদের তালিকাও নেয়া হয়েছিল।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, দরপত্র অংশগ্রহণে যে সর্বোচ্চ দরদাতা হবে সেই পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট