1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ইটভাটার পুরনো ইট ফেলে নদী দখল,অবাধে ব্যবহার হচ্ছে জ্বালানী কাঠ,নষ্ট হচ্ছে কৃষি জমি। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

ইটভাটার পুরনো ইট ফেলে নদী দখল,অবাধে ব্যবহার হচ্ছে জ্বালানী কাঠ,নষ্ট হচ্ছে কৃষি জমি।

রিপন মিয়া সরকার বাঞ্ছারামপুর উপজেলা
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
59

রিপন মিয়া সরকার বাঞ্ছারামপুর উপজেলা

ইটভাটার পুরোনো ইট ও মাটি ফেলে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে। অন্যদিকে উপজেলার অনুমোদিত ৫টি ইটভাটার প্রায় সবগুলোতেই ফসলি জমি বিনষ্ট করে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে, ইটভাটায় পুড়ানো হচ্ছে জ্বালানী কাঠ।

বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামের খেয়াঘাট এলাকার এম এইচ কে ইটভাটার মালিক সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আইয়ুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর কয়েক বছর ধরে নদীটি ভরাট করছে। এ কারণে নদী সংকুচিত হয়ে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক বছর ধরে এই ভরাট কাজ চললেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় খোব প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামের পশ্চিম পাশ দিয়ে এক সময় মেঘনা নদীর প্রবাহ ছিল। কালের বিবর্তনে গতিপথ পরিবর্তিত হয়ে নদীটি অন্যদিকে চলে গেছে। বিভিন্ন জায়গায় মেঘনার গতিপথ সংকুচিত হলেও দশানী এলাকায় প্রায় ৪০০ ফুট লম্বা ও ২০০ ফিট চওড়া রয়ে গেছে। এই নদী দিয়ে উপজেলা সদরের সঙ্গে নদী পথে দেশের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রতিদিন শত শত নৌযান চলাচল করছে।

সরেজমিন (১৮ জানুয়ারি) দশানী গ্রামের পশ্চিম-উত্তর প্রান্তে খেয়াঘাট,সংযোগ ব্রীজ ও বাজার -সংলগ্ন ইটভাটা এলাকায় দেখা গেছে, এম এইচ কে এই ভাটা-সংলগ্ন মেঘনা নদীর প্রায় কয়েক বিঘা নিচু জায়গায় পুরোনো ইট ও মাটি ফেলে ভরাট করা হয়েছে। ভরাট করা জায়গায় বিক্রির জন্য নতুন ইট রাখা হয়েছে। কয়েকটি নৌকা থেকে মাটি তুলে এখানে রাখা হচ্ছে।

দশানী ও শিবপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘হুমায়ুন চেয়ারম্যান ইট-মাটি ফালাইয়া গাং (নদী) ভরাট করে ফেলছে। পাঁচ- ছয় বছর ধরে নদীটা ভরাট করতেছে। তার বিরুদ্ধে ভয়ে কেউ কিছু বলতে চায় না।

এম এইচ কে ইটভাটার স্বত্বাধিকারী হুমায়ুন কবির জানান, নদী দখল করেছেন বলে তাঁকে একবার এক লাখ টাকা জরিমানা করেছিলেন ইউএনও। এগুলো তাঁর নিজের জমি, তাই ইট ও মাটি রাখছেন। তিনি নদী দখল করেননি।

আপনার নিজের জমিন কতোটুকু, এ প্রশ্নের উত্তরে তিনি অসংলগ্ন ভাবে একবার বলেন, ১৫ কানি (১ কানি=৩০ শতক), একবার বলেন ১২ কানি,শেষবার বলেন ১০ কানি জমি রয়েছে”।

অন্যদিকে,উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে কে,বি,সি ইটভাটায় দেখা গেছে বিপুল পরিমান জ্বালানি কাঠ।

ভাটার মালিক পক্ষ ফসলী জমি দখল করে নিয়মবহির্ভূত ভাবে ইটভাটা দিয়ে কৃষি জমি বিনষ্ট করার অভিযোগ রয়েছে।

কৃষক সফিক মিয়ার ভাষ্য, যেভাবে ইট, মাটি ফেলে ক্ষেত নষ্ট করতাছে, কয়দিন পরে আমাদের এলাকায় ক্ষেতে চাষ করার জায়গা পাব না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, আমি সবগুলো ইটভাটার বিষয় খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবো।আজেকর বিষয়টি দেখতে নায়েবকে পাঠানো হবে। তাঁকে নদী ভরাট বন্ধ করতে নিষেধ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট