1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আসলাম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন এসবিএস ষ্টুডেন্ট এসোসিয়েশনের প্রাক্তন ছাত্ররা  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিমুলিয়া ঘাটে বসতভিটা রক্ষার আন্দোলন ভিডিও ধারণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পোর্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

আসলাম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন এসবিএস ষ্টুডেন্ট এসোসিয়েশনের প্রাক্তন ছাত্ররা 

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
19

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর তিন ইউনিয়ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারীদের সংগঠন এসবি স্টুডেন্ট এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ বিএনপি’র সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খালেদা জিয়া উপদেষ্টা এবং সীতাকুণ্ডের ভাটিয়ারীর কৃতি সন্তান অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন এবং মতবিনিময় করেন।

 

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৫ টার সময় অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর বাসভবনে এই সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রধান উপদেষ্টা আসলাম চৌধুরী বলেন, শিক্ষার অগ্রসর জনপদ হিসেবে সীতাকুণ্ডের যে সুনাম তা ধরে রাখতে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীতাকুণ্ডের এই তিন ইউনিয়ন থেকে বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, তাদেরকে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করা প্রাক্তনদের দায়িত্ব। নতুন প্রজন্মকে বাংলাদেশী ভাবধারায় গড়ে তুলতে নানা কার্যক্রম হাতে নিয়ে এসবিএসকে আরও শক্তিশালী ও গতিশীল এবং সক্রিয় করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

এসময় এসবিএস এর পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ মুসলিম উদ্দিন, শহীদ উদ্দিন, সোলেমান শওকত, ব্যাংকার মোঃ তসলিম, জাহেদ উদ্দিন, তাজ উদ্দিন এবং তিন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্ররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট