1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হঠাৎ উত্তাল সাগর, ৬ দিন মাছধরা বন্ধ, লোকসানে মহাজনরা৷৷ 

সজিব শিকদার জেলা প্রতিনিধি[ বাগেরহাট ]
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫,
  • 136 Time View
136

সজিব শিকদার জেলা প্রতিনিধি[ বাগেরহাট ]

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌসুমের শেষ মুহূর্তে এসে দুর্যোগে পড়েছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেরা। অসময়ে হঠাৎ করে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।

গত শুক্রবার (১৪ মার্চ) থেকে সাগর অশান্ত থাকায় টানা ছয়দিন ধরে মাছধরা বন্ধ। শুঁটকি উৎপাদনকারী চারটি চরে কয়েক হাজার নৌকা ও ট্রলার শুঁটকি পল্লীর ঘাটে নিরাপদ আশ্রয়ে রয়েছে। সাগরপানে তাকিয়ে অলস সময় পার করছেন হাজার হাজার জেলে। মাছধরা বন্ধ থাকায় চরম লোকসানের আশঙ্কা করছেন মহাজন ও আড়তদাররা।

আলোরকোল শুঁটকি পল্লী থেকে বুধবার (১৯ মার্চ) দুপুরে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, ‘ছয়দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পশ্চিমা বাতাসে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সাগরে যেতে না পেরে জেলেরা সবাই নিজ নিজ মহাজনের ঘরে অলস সময় কাটাচ্ছেন। এসব জেলারা সবারই তাদের মহাজনদের কাছ থেকে হাজার হাজার টাকা অগ্রিম নিয়েছে। মাছধরা না পারলে সবই লোকসানের খাতায় চলে যাবে।’দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, ‘৮ এপ্রিল শেষ হবে পাঁচ মাসের এই শুঁটকি মৌসুম। শুরু থেকেই কয়েক দফা দুর্যোগ, ডাকাতের উৎপাত এবং জেলে অপহরণের ঘটনায় সাগরে নামতে পারেনি জেলেরা। ডাকাতের ভয়ে বহু ব্যবসায়ী চর ছেড়ে চলে গেছেন। অপহরণের ভয়ে পালিয়ে গেছেন শত শত জেলে। কিন্তু একেবারে শেষে সময় এসে আবার অশান্ত হয়ে উঠেছে সাগর। উত্তাল ঢেউয়ে সাগরে যাওয়ার উপায় নেই। মাছধরা সমস্ত নৌকা-ট্রলার কূলে অবস্থান করছে। এবছর লাভ তো দূরের কথা, আসল চালান বাঁচানোই কঠিন হয়ে পড়বে অধিকাংশ ব্যবসায়ীর জন্য

বনবিভাগের শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলিপ মজুমদার বলেন, ‘সাগর উত্তাল থাকায় জেলেরা মাছধরা বন্ধ রেখে নৌকা-ট্রলার নিয়ে শুঁটকি পল্লীর ঘাটে এবং বনের মধ্যে বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আশ্রিত জেলেদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছেন বনরক্ষীরা।’

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেষ্ট রেঞ্জার) মো. খলিলুর রহমান বলেন, ‘এবছর শুরু থেকেই একের পর এক দুর্যোগে পড়ে সর্বশান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মৌসুমের শেষেও সাগরে বৈরী আবহাওয়ার থাবা। জেলেরা মাছধরা পারছেন না। ফলে এ মৌসুমে রাজস্ব ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ৮ এপ্রিল শেষ হবে পাঁচ মাসের শুঁটকি উৎপাদন মৌসুম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026