1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 166 Time View
128

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী: দীর্ঘ এক মাসের দখলের পর অবশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার হয়েছে। প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল অভিনন্দন জানিয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি একদল দুর্বৃত্ত প্রেসক্লাবের তালা ভেঙে জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় কালিহাতীর সাংবাদিকরা সম্মিলিতভাবে, স্থানীয় বিশিষ্টজনদের সহযোগিতায় প্রেসক্লাবটি পুনরুদ্ধার করেন।

প্রেসক্লাব পুনরুদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি ফোনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যায়। কালিহাতী প্রেসক্লাবের নির্বাচিত পরিষদ ও সাংবাদিকদের এই সাহসী ও ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক সভাপতি শাহ আলম, গৌরাঙ্গ বিশ্বাস, মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, দুলাল হোসেন রানা, সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, আতোয়ার রহমান, আবু আইয়ুব, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী উপজেলা সভাপতি সৈয়দ মহসিন হাবীব ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ আরও অনেকে।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সফলতার জন্য সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের শক্তি। ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থ, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ বিজয় আবারও প্রমাণ করল যে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অবিচল থাকতে হবে। এ ঘটনা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026