1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫,
  • 196 Time View
176

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে মদ, গাঁজা ও ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করায় স্থানীয় এক সাংবাদিকের দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান খান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন। এলাকায় এমন অভিযোগ উঠায় স্থানীয় সাংবাদিক শেখ জসিম সংবাদ প্রচার করে। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান, তার ভাই চিহ্নিত ইবাবা ব্যবসায়ী জাফর, রাজন ও তাদের সহযোগিতারা গত ২৭ আগস্ট সাংবাদিক স্ত্রী এলাকার ষাঁড়েরগজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে সাংবাদিকের স্ত্রী নুরজাহান বেগম অভিযোগ করেন। সাংবাদিক শেখ জসিম বলেন, এঘটনার পুর্বেও মাদক ব্যবসাীরা হাফিজুর রহমান এর নেতৃত্ব তার উপর হামলা করে। স্থানীয় রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাংবাদিক জসিম আরো জানান, স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ দুই গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয়পক্ষকে ডেকে পাঠান। কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি। গ্রাম্য সালিশ বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান, তার ভাই জাফর, ও কুখ্যাত ইবাবা ব্যবসায়ী রাজনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং ৪৮৫।

জানা যায়, সাংবাদিক স্ত্রী ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দারস্ত হওয়ার পর দিন ২ সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে সাংবাদিক জসিম এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সি আর ৩৭৩/২৪। একই দিনে হাফিজর রহমান এর আরেক সহযোগী কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রাজন বাদী হয়ে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক আরো একটি পিটিশন মামলা দায়ের করে। যার নং ৩২০/পি/২০২৪।

মঙ্গলবার ( ১১মার্চ) সাংবাদিক শেখ জসিম স্বস্ত্রীক শ্রীমঙ্গল প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায়, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি। আমার এলাকায় উক্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে হাফিজুর রহমান এর মিথ্যা মামলার অধিকাংশ স্বাক্ষীরা এভিডেভিড করে আদালতে আমার পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন। হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমানিত হবে- কিন্তু সমাজিক ভাবে আমার হারানো সম্মান, ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো? এমন প্রশ্নও করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026