মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
Update Time :
সোমবার, মার্চ ১০, ২০২৫,
176 Time View
মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার নরসিংদীর মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। সোমবার ১০ ই মার্চ বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ও বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ক্রেতাদের কে ওজনে পেট্রোল কম দেওয়ায় ওজন ও পরিমাপ দন্ড আইন-২০১৮ এর ধারা মোতাবেক আনোয়ার ব্রাদার্স,সিএনজি এণ্ড এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স-সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
110
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
নরসিংদীর মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
সোমবার ১০ ই মার্চ বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ও বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ক্রেতাদের কে ওজনে পেট্রোল কম দেওয়ায় ওজন ও পরিমাপ দন্ড আইন-২০১৮ এর ধারা মোতাবেক আনোয়ার ব্রাদার্স,সিএনজি এণ্ড এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স-সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।