1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইসলামপুরে বিএনপির নেতা আইএইচটি অধ্যক্ষকে অপমান।।ছাত্রকে মারধরের অভিযোগ

জামালপুরপ্রতিনিধি:
  • Update Time : সোমবার, মার্চ ১০, ২০২৫,
  • 127 Time View
101

জামালপুরপ্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামালপুরের ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলের নেতৃত্বে অধ্যক্ষকে অপমান ও ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (০৯ মার্চ) দুপুরে ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটিতে এই ঘটনা ঘটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়, নবী নেওয়াজ খান লোহানী বিপুল দুপুরে আইএসটি ক্যাম্পাসে আসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি অধ্যক্ষকে অপমানজনক কথা বার্তা বলেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পর বিপুল মিয়ার নির্দেশে ছাত্রদল নেতা রনি ও তার দলবল নিয়ে আইএইচটির শিক্ষার্থী আশরাফুলের ওপর হামলা চালায় এতে আশরাফুল গুরুতর আহত হয়ে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এই ঘটনার পর আইএইচটি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ওপর হামলার বিচার দাবি করেছেন। এ ঘটনায় অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন “আমি এই ঘটনায় হতবাক একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি”।

এ বিষয়ে নবী নেওয়াজ খান লোহানী বিপুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামালপুর জেলা প্রতিনিধি 

মোঃ আজাদ হোসেন নিপু

০১৭১৯ ৬১১৯৬৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026